
নিউ ইয়র্কে চিটাগাং এসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক ৫১তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্ট মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৫১তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করে।
এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি হাজী মনির আহমেদের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মো. সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন চিটাগাং এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাঈদ মুরশেদ রেজবী চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক কোষাধক্ষ ও বর্তমার সদস্য আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মাকসুদ এইচ চৌধুরী, সদস্য মীর রাসেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি মো. মাসুদ হোসেন সিরাজী, কোষাধক্ষ রবিউল হোসেন চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. এনামুল হক চৌধুরী, সদস্য মোহাম্মদ আইয়ব আনসারী।



