নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে জুম ক্লাসে সঙ্গীর স্তন মুখে নিয়ে স্প্যানিশ শিক্ষক বিপাকে

জাহান আরা দোলন, রূপসী বাংলা ডেস্ক: জুম ক্লাস চলাকালে সঙ্গীর স্তনবৃন্ত মুখে নিয়ে নিউইয়র্ক স্প্যানিশ এক শিক্ষক বিপাকে পড়েছেন।

দরকার পড়লে একটা রুমে চলে যাও নতুবা ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো।

শিক্ষার্থীদের একটি ভিডিও জুম ক্লাস নেওয়ার সময় নিউইয়র্কের একটি হাইস্কুলের স্প্যানিশ শিক্ষককে সঙ্গীর স্তনের বোঁটা মুখে নিতে দেখা যাওয়ায় তিনি এখন সঙ্গীন পরিস্থিতিতে।

শিক্ষা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমান্ডা ফ্লেচার, গত সেপ্টেম্বরে একটি ক্লাস চলাকালীন তার কলম্বিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখের সামনে এই মর্যাদাবোধ হীন কর্মকাণ্ড শুরু করেছিলেন।

বিদ্যালয়ের শীর্ষস্থানীয় তদন্ত কর্মকর্তা আনাস্তাসিয়া কোলম্যান ২৯ অক্টোবর নিউইয়র্ক সিটি স্কুল ডিস্ট্রিক্টের বিশেষ তদন্ত কমিশনারকে তার রিপোর্টে বলেছিলেন, ‘ফ্লেচারের যখন ক্লাসে পড়ানোর কথা, তখন সে … স্পষ্টত অনুপযুক্ত এবং অপেশাদারী একটি কাজ করছিল।’

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ক্লিপে ফ্লেচার অপরিচিত সঙ্গীর স্তনবৃন্ত মুখে নিয়ে চোষবার মতো করে ‘তার মাথা পিছনে এবং সামনে নড়ল’ তারপরে ‘কাঁধ সরিয়ে নিয়ে হাসল।’

সাঁইত্রিশ বছরের ফ্লেচার এরপর পড়াতে ফিরে এসে শিক্ষার্থীদের একটি ওয়ার্কশীট সম্পূর্ণ করতে সাহায্য করেছিলেন।

৩০ সেপ্টেম্বরের এই অমর্যাদাকর কাণ্ডের আগে, কোভিড-১৯ মহামারীর জন্য শহরের স্কুলগুলো পুনরায় বাড়িতে বসে পড়ালেখা চালু করার প্রায় দুই সপ্তাহ পরে, শিক্ষার্থীরা ফ্লেচারকে হালকা কাপড় জড়ানো অবস্থায় দেখতে পেত এবং পটভূমিতে তার শার্টলেস সঙ্গীকে বেশ কয়েক মিনিটের জন্য হাঁটাচলা করতে দেখত।

ওয়াশিংটন হাইটসে বসবাসকারী ফ্লেচার তদন্তে কোন প্রকার সহযোগিতা করতে অস্বীকার করেছেন এবং এ বিষয়ে কোন মন্তব্যও করেননি।

এই প্রতিবেদনে স্কুল সুপারভাইজারদের পরামর্শ দেওয়া হয়েছে যে শিক্ষকরা অনলাইন ক্লাসের সময়ে অন্যদেরকে শিক্ষার্থীদের দৃষ্টির বাইরে রাখবেন এবং ‘এমন কর্মকাণ্ড এড়িয়ে চলবেন যেগুলো শিক্ষার্থীদের ক্লাসে সম্পূর্ণ মনোযোগ বজায় রাখাকে ব্যাহত করতে পারে।’

বিদ্যালয়ের অধুনা বিলুপ্ত ওয়েব সাইট প্রোফাইলে ফ্লেচার বলেছেন, তিনি অ্যাডভান্সড প্লেসমেন্ট ক্লাস সহ বিভিন্ন পর্যায়ের স্প্যানিশ পড়ান।

তিনি বলেছেন, তিনি ইন্ডিয়ানাতে বেড়ে উঠেছেন এবং স্পেন এবং লাতিন আমেরিকায় পড়াশোনা করার আগে তিনি ডিপাউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

ফ্লেচার তার প্রোফাইলে বলেছেন, ‘আমি ভ্রমণ, রান্না এবং খেলাধুলা পছন্দ করি এবং বিদেশী ভাষার শিক্ষক হিসাবে আমার নিজস্ব প্র্যাকটিসেরে পরিমার্জন ও পরীক্ষণের জন্য আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’

এনওয়াই ডেইলি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension