প্রবাস

নিউ ইয়র্কে ফরিদপুর জেলা সমিতির বিজয় দিবস ও পিঠা উৎসব

জলি আহমেদ, নিউ ইয়র্ক থেকে: ২০২৩ সালের ২৮ ডিসেম্বর এ ফরিদপুর জেলা সমিতির আয়োজনে উডসাইড নিউ ইয়র্কে ফরিদপুর জেলা সমিতির বিজয় দিবস ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমিতির সভাপতি মো. ইমরোজ হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন। আহ্বায়ক ছিলেন এম এম রমজান আলী। বিজয় দিবস ও পিঠা উৎসবে উদ্বোধন করেন প্রধান অতিথি এটর্নি মঈন চৌধুরী, ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, ডেমোক্রেটিক পার্টি।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহীদদের ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বসবাসরত ফরিদপুরবাসী ও বিভিন্ন এলাকার বাঙালীরা। বিজয় দিবস ও পিঠা উৎসবে এ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের শহীদের নামে স্মৃতিফলক থাকা আবশ্যক। তিনি প্রবাসে বাংলা সংস্কৃতিকে গুরুত্ব ধরবার জন্য ঐতিহ্যবাহী পিঠা উৎসবের সম্পর্কে বলেন, বাঙালীর ঐতিহ্য বার পার্বণ তের উৎসব, এমন আয়োজনের মধ্য দিয়ে এগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌছে দিতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension