
নিউ ইয়র্কে বাংলাদেশি ৯৭-৯৯ ব্যাচ ছাত্রছাত্রীদের থ্যাংকস গিভিং নৈশভোজ
কুইন্সের বেলরসের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ১৯৯৭ সালের এসএসসি এবং ১৯৯৯ সালের এইচএসসি ব্যাচের ছাত্রছাত্রীরা থ্যাংকস গিভিং নৈশভোজ পার্টির আয়োজন করেছে।
সংগঠনের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক ভিত্তিক গ্রুপ ও সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এই পার্টির আয়োজন করে। এতে যুক্তরাষ্টের বিভিন্ন রাজ্য থেকে পরিবার নিয়ে আসা বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। অনুষ্ঠান জুড়ে পুরোটাই ছিল বাঙালি আড্ডায় ভরপুর। ছিল সম্প্রীতি এবং সৌহার্দের মেলবন্ধন। অনেকদিন পর একে অন্যকে পেয়ে সবাই মেতে ওঠেন গল্প কথায় আর আড্ডায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৯ সালে ফেইসবুক ভিত্তিক এ গ্রুপটি গড়ে ওঠে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন তানভির আতাহারী। তিনি সংগঠনের ইতিহাস এবং তাদের ভবিষৎ পরিকল্পনা নতুন সদস্যদের মাঝে তুলে ধরেন। ক্রমান্বয়ে বক্তব্য রাখেন সংগঠনটি অ্যাডমিন জামিল সারোয়ার, শামস শাহরিয়ার এবং কাজী সজীব। অ্যাডমিন জামিল সারওয়ার ভবিষৎতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন এর আশাবাদ ব্যাক্ত করেন। অ্যাডমিন কাজী সজীব জানান কিভাবেএই সংগঠিনটি বিভিন্ন সময়ে একে অন্যের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসে। তারা ভবিষ্যতে আরো বড় আঙ্গিকে সাহায্যের আশাবাদ ব্যক্ত করেন।
নৈশভোজ এর পর বরাবর এর মতো এবারের আকর্ষণ ছিল রাফেল ড্র। সদস্য ইফফাত জাহান, শিশু শিল্পী আনা, নয়ন হোসাইন সঙ্গীত পরিবেশন করেন।



