নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হন। খবর এএফপি, আলজাজিরা।

দমকল বিভাগ জানিয়েছে, হামলার ঘটনার পর বিকাল সাড়ে ৪টার পর স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়। এ ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনো হামলা। একটি ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, দূর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সি এক তরুণ নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সি এক কিশোরী, ১৫ বছর বয়সি এক কিশোর এবং ৭১ বছর বয়সি এক ব্যক্তি রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension