
নিউ ইয়র্কে স্বদেশ ফোরাম উদযাপন করল বঙ্গবীর ওসমানীর ১০৩তম জন্ম বার্ষিকী
নিউ ইয়র্কে গেল ১ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম।
এদিন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলে সংগঠনটি ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কবি অবিনাশ চন্দ্র আচার্য। প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, কুইন্স, নিউইয়র্কের অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম।
উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী।
বক্তারা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অবদান জাতি মনে রাখবে চিরদিন। দেশপ্রেম ও গণতন্ত্রে বিশ্বাসী ওসমানী ছিলেন একজন খাঁটি আর্দশবান মানুষ। লোভ ও লালসার উর্ধ্বে ছিলেন আজীবন। তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ও তাঁর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দরকার। যাতে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম জানতে পারে মুক্তিযুদ্ধের সফল বীরনায়কের কীর্তিকাহিনী।
ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নুর-ই-আজম বাবু, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম.এ. হাসান, অধ্যাপক সুধীর চন্দ্র দাস, কমিউনিটি লিডার মো. মহিউদ্দিন, সমাজসেবী আবুল খায়ের চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম, কথা সাহিত্যিক ও কলাম লেখক কানিজ ফাতেমা, কবি ছালাবত জাং, ডা. এইচ.এম. ফখরুল ইসলাম, কবি আবুল বাশার, সমাজসেবী এম.এ. সাদেক, শিল্পী মো. ফজলে আলী কচি, রবীন্দ্র সরকার, আনিস মাস্টার, মোস্তফা আহমদ, অ্যাডভোকেট সালাউদ্দিন বাবু, মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. ফখর উদ্দিন, মোঃ গোলাম কাদের চৌধুরী, ফরিদ আহমদ, মো. নূরুল হক, কুতুব উদ্দিন প্রমুখ।



