প্রবাস

নিউ ইয়র্কে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি তরুণের মৃত্যু

পবিত্র ঈদুল আজহার একদিন আগে নিউ ইয়র্কের ম্যানহাটনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফারহান আলী সাইফ (২৬) নামে এক তরুণ মারা গেছেন।

জানা যায়, গেল ১৯ জুলাই ফারহান তার বন্ধুদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কানেকটিকাট যান। সেখানে অন্যদের সঙ্গে সুইমিংপুলে নামেন। একটি সূত্র জানায়, ওই সুইমিংপুলেই ফারহান স্ট্রোক করেন ও পানিতে তলিয়ে যান। তখুনি জরুরি সেবায় ফোন করলে উদ্ধারকর্মীরা এসে ফারহানকে উদ্ধার করে দ্রুত কানেকটিকাটের হার্ডফোর্ট সিংক ফ্রান্সিস হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ফারহান ইতোমধ্যেই মারা গেছেন।

ফারহান সাইফ আলী একজন মেধাবী সিপিএ। বাবা সাজ্জাদ আলী শাহীদ ও মা বাবলী আহমেদ।বাংলাদেশে তাদের বাড়ি সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ফারহান ছিল দ্বিতীয়। তিনমাস আগে আয়েশা আলম নামে এক তরুণীর সঙ্গে ফারহানের বিয়ে হয়।

ফারহানের অকাল মৃত্যুতে তার মা-বাবা, ভাই-বোন ও স্ত্রীসহ পরিবারের অন্যন্য সদস্যরা সবাই শোকে মুহ্যমান। কমিউনিটিতেও নেমেছে শোকের ছায়া।

ফারহানের বাবা সাজ্জাদ আলী শাহীদ বলেন, ফরহানই আমাদের দেখাশোনা করত। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল।

গেল ২১ জুলাই (বুধবার) বাদ জোহর কুইন্সের আবু হুরায়রা মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওয়াশিংটন মেমোরিয়াল গ্রেভইয়ার্ডে ফারহান আলী সাঈফকে দাফন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension