প্রবাস

তারেক রহমানের সফর সফল করতে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন আমেরিকা সফর সফল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাঁকজমকপূর্ণ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

সংগঠনের নেতা জাকির চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমেদের তত্ত্বাবধানে সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমানত হোসেন ও রেজাউল আজাদ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়ার জন্য ইতোমধ্যে নিউ ইয়র্কের বিখ্যাত হিলটন ও শেরাটন হোটেলসহ বিভিন্ন স্থান পরিদর্শন এবং প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে আমেরিকা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সকলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণের ভিত্তিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের স্থান ও সময় সূচির চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension