নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক: লুসার্ন হোটেলে বসবাসরত গৃহহীনদের পক্ষে আদালতের রায়

জাহান আরা দোলন: নিউ ইয়র্ক শহরের আপার ওয়েস্ট সাইড এলাকার লুসার্ন হোটেলে বসবাসরত ২ শ’র বেশী গৃহহীন মানুষ আরও কয়েক মাস বসবাস করতে পারবেন বলে এক আপিলের জবাবে মঙ্গলবার আদালতের রায় দিয়েছে। এবিসি নিউ ইয়র্ক এ খবর জানিয়েছে।

লুসার্নের গৃহহীনদের পক্ষের এক আইনজীবী বলেন, তারা কমপক্ষে আরও পাঁচ মাস এই হোটেলে বাস করবেন।

তিনি এই ব্যবস্থাকে স্থায়ী সুবিধা হতে পারে বলেও ইঙ্গিত করেন।

আইনজীবী মাইকেল হিলার বলেন, ‘তারা চাইলে চলে যেতে যেতে পারে। এটি লুসার্নের পুরুষ এবং পুরো শহরের গৃহহীনদের জন্য একটি বিশাল বিজয়।’

তিনি জানান, আদালত লুসার্নের গৃহহীনদের অস্থায়ীভাবে স্থানান্তর বন্ধ করে দিয়েছে, কিন্তু লোয়ার ম্যানহাটনের র‌্যাডিসন হোটেল থেকে সরে যাওয়ার প্রস্তাবকেও নাকচ করে দিয়েছেন।

আপাতত মহামারীর বাকি দিনগুলোয় পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত গৃহহীনেরা উভয় জায়গায়তেই থাকতে পারবেন।

নিউ ইয়র্ক ল’ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করা শহরের নৈতিক দায়িত্ব। রেডিসন তার বাসিন্দাদের আশ্রয়ের জন্য উপযুক্ত। তারা বিশ্বাস করে, গৃহীত পদক্ষেপকে মেয়রের জরুরি ক্ষমতার যথাযথ ব্যবহার হিসেবে আদালত সন্মত হবে।

গেল নভেম্বরেে নিম্ন আদালতের এক বিচারক রায় দিয়েছিলেন, শহর কর্তৃপক্ষ চাইলে এসব মানুষকে রেডিসন হোটেলে রাখতে পারে, তবে সে পরে আদেশ স্থগিত করা হয়।

অপরদিকে, জরুরি ক্ষমতার অপব্যবহার করে নতুন আশ্রয় তৈরি করে কমিউনিটি বোর্ডকে বিভ্রান্ত করার অভিযোগ তৈরি হয়েছে শহরের ওপর।

হোটেলে বসবাস করা অনেকেই জানিয়েছেন, গেল মার্চ থেকে এখন পর্যন্ত তিনবার তাদেরকে স্থানান্তর করা হয়েছে। আবারও সরানো হলে তারা মানসিকভাবে ভেঙে পড়বে।❐

এবিসি৭ নিউ ইয়র্ক

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension