বাংলাদেশ

নিজেই নিজের শপথ নিলেন শিরীন শারমিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি তার শপথ নেন। এরপর অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান তিনি।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের শুরুতেই নিজের কাছে নিজে শপথ নেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এ জনপ্রতিনিধি। পরে একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনিই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।

এর আগে, সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে। সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনে একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension