
প্রধান খবরবাংলাদেশ
নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন করা হবে
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার ইসি সচিবালয়ের অডিটরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনের ২ থেকে ১০ দিন আগে নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন করা হবে।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে, বিশ্ববাসীর সামনে মাথা তুলে তাকাতে পারব না। নির্বাচনে দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত করা হবে না। নিরপেক্ষতা ভঙ্গ করলে কঠোর শাস্তি হবে।
দ্বিতীয় দফা এই ব্রিফিংয়ে অংশ নেন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এসময় সভাপতির বক্তব্যে ইসি সচিব বলেন, নির্বাচনী পোস্টার ব্যানার সরিয়ে ফেলাসহ মাঠের পরিবেশের দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।


