যুক্তরাষ্ট্র

নির্বাচনী কর্মকর্তারা ট্রাম্পের অভিযোগ নাকচ করলেন

এবার ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ নাকচ করে দিয়েছেন মার্কিন নির্বাচনী কর্মকর্তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ‘ভোটিং পদ্ধতিতে কোনও গরমিল, ভোট সরিয়ে ফেলা বা ভোট বদলের কোনও প্রমাণ পাওয়া যায়নি, কোনও ধরনের আপোসরফাও হয় নি।’

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে আসা প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে কোনও প্রমাণ ছাড়াই ২৭ লাখ ভোট সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলার কয়েকঘণ্টা পর নির্বাচনী কর্মকর্তাদের এই বিবৃতি দেন।

বিবিসি জানায়, যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করেছে ‘ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভমেন্ট কো-অর্ডিনেটিং কাউন্সিল।’ এই কাউন্সিলে আছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ যুক্তরাষ্ট্রের ‘ইলেকশন এসিসটেন্স কমিশন’ এবং রাজ্য পর্যায়ের কর্মকর্তারা; যারা নির্বাচন তত্ত্বাবধান করেছেন।

বিবৃতিতে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলা হয়, ‘নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমরা বেশ কিছু অমূলক দাবি এবং ভুল তথ্যের সুযোগের কথা জানতে পারলেও আমরা আপনাদেরকে নির্বাচনের নিরাপত্তা এবং সততার ব্যাপারে পূর্ণ আস্থা থাকার নিশ্চয়তা দিতে পারি। যা আপনাদেরও থাকা উচিত। নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন থাকলে আস্থা পেতে নির্বাচনী কর্মকর্তাদের কথা শুনুন, কারণ তারাই নির্বাচন প্রক্রিয়া দেখভাল করেন।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension