আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে দ. আফ্রিকাফেরত ৬১ জনের করোনা শনাক্ত

নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ফ্লাইটে আমস্টারডামে আসা ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের শরীরে সম্প্রতি আবিষ্কৃত ওমিক্রন ভ্যারিয়েন্টের কোনো সংক্রমণ আছে কিনা তা জানতে শনিবার ভোরে আরও পরীক্ষা করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুটি কেএলএম ফ্লাইটে প্রায় ৬০০ যাত্রী আমস্টারডামের শিফোল বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাদের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কারণে কয়েক ঘণ্টা বিলম্ব এবং পরীক্ষার মুখোমুখি হতে হয়।

স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পজিটিভ রোগীসহ ভ্রমণকারীদের শিফোলের বা তার কাছাকাছি একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হবে। শনাক্তদের কারো শরীরে ওমিক্রম ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে দ্রুত গবেষণা করা হচ্ছে।

ডাচ সরকার শুক্রবার ভোরে দক্ষিণ আফ্রিকা থেকে সব ধরনের বিমান ভ্রমণ নিষিদ্ধ করেছে। স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং বলেছেন, ইতোমধ্যে যেসব যাত্রী নেদারল্যান্ডসের পথে আছে তাদের পৌঁছানোর পরে পরীক্ষা এবং কোয়ারেন্টিনে থাকতে হবে। ডাচ সরকার বার, রেস্টুরেন্ট এবং বেশিরভাগ দোকান রাত ১০টার আগে বন্ধ করার ঘোষণা দিয়েছে। কারণ তারা করোনার নতুন ঢেউ মোকাবিলার চেষ্টা করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension