আন্তর্জাতিক

ন্যাটোর দফতরে রুশ আট কর্মকর্তার প্রবেশাধিকার বাতিল

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দফতরে রাশিয়ান আট কর্মকর্তার প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। বুধবার ন্যাটোর এক বার্তায় এই তথ্য জানানো হয়।

ওই বার্তায় জানানো হয়, রুশ ওই আট কর্মকর্তা মূলত রাশিয়ার ‘অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা’ ছিলেন।

এক ন্যাটো কর্মকর্তা জানান, রাশিয়ার হাতে ন্যাটোর মিশনে প্রবেশের জন্য প্রবেশাধিকারের অনুমতির সংখ্যা ২০ থেকে কমিয়ে ১০টি করা হয়েছে।

রাশিয়ার প্রতি ন্যাটোর নীতি ‘স্থির’ রয়েছে বলে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা রাশিয়ার আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা শক্তিশালী করেছি। একইসাথে আমরা অর্থপূর্ণ সংলাপের জন্য উন্মুক্ত রয়েছি।’

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে জানানো হয়, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান লিওনিড স্লুটস্কি ন্যাটোর এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে মস্কোর ‘প্রতিশোধ নেয়ার’ কথা জানান।

সাম্প্রতিক সময়ে ন্যাটো ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা চলে আসছে। বিশেষ করে ২০১৪ সালে ক্রিমিয়া দখল ও গত বছর রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের পরই এই উত্তেজনা বাড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension