যুক্তরাষ্ট্র

ন্যানসি পেলোসির টেবিলে পা রেখে ছবি তোলায় এক ব্যক্তির কারাদণ্ড

২০২১ সালে ইউএস ক্যাপিটলে ভিড়ের সঙ্গে ঢুকে পড়ে এক ব্যক্তি। এরপর হাউস স্পিকার ন্যান্সি পেলোসির অফিসে একটি ডেস্কে পা রেখে ছবি তোলেন আরকানসাসের ওই ব্যক্তি। সেই অভিযোগে বুধবার সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রিচার্ড বার্নেট (৬৩) ওই ব্যক্তি ডেমোক্র্যাটিক রাজনীতিকের অফিসে একটি ডেস্কে বুট রেখে একটি চেয়ারে পিছনে হেলান দিয়ে ছবি তুলেছিলেন।

বেআইনিভাবে ক্যাপিটলে প্রবেশ করা এবং বিপজ্জনক অস্ত্রের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণসহ রিচার্ড বার্নেটের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। গত জানুয়ারিতে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ দিয়েছিলেন। এরপর সবকটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার আগে প্রসিকিউটররা বিচারক ক্রিস্টোফার কুপারের কাছে রিচার্ড বার্নেটের সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন।

আদালতে প্রসিকিউটররা বলেছেন, দোষ করার পরও বার্নেট কোনো অনুশোচনা দেখাননি। স্পিকারের কক্ষে তোলা ছবি বিক্রি করে তিনি মুনাফা করতে চেয়েছিলেন।

২০২১ সালের ৬ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালান। সে সময় প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির টেবিলে পা উঠিয়ে ছবি তুলেছিলেন রিচার্ড বার্নেট।

এটি পরবর্তী কালে ক্যাপিটল হিলে হামলার ঘটনার প্রতীকী ছবিতে পরিণত হয়েছিল।

সূত্র : এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension