আন্তর্জাতিকপ্রধান খবরভারতযুক্তরাষ্ট্র

নয়াদিল্লিতে মোদি-পম্পেও বৈঠক

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার রাতে দু দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সঙ্গে কৌশলী সম্পর্ক আরও গভীর করতেই তিনি এই সফরে এসেছেন। বুধবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে সন্ত্রাস মোকাবিলা, বাণিজ্য, এইচ১বি ভিসা বিষয়গুলো প্রাধান্য পাবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সময় এ নিয়ে তৃতীয় দফা কোনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এলেন।

বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মাইক পম্পেও। ওই বৈঠকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সন্ত্রাসবাদ বাণিজ্যিক বিষয়গুলো প্রাধান্য পায়।

পরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। দুপুরে মার্কিন পরপরষ্ট্রমন্ত্রী সম্মানে মধ্যাহ্নভোজনের আয়োজন করেছেন জয়শঙ্কর।

এর আগে মঙ্গলবার এই বৈঠক সম্পর্কে জয়শঙ্কর স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা কথা বলব ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে। পম্পেও-র সঙ্গে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা অবশ্যই দুই দেশের মধ্যে ব্যবসার বিষয়টি আলোচনা করব। দুই দেশেরই নিজস্ব আগ্রহ রয়েছে। সেকারণেই মতাভেদ হতেই পারে। আমরা চেষ্টা করব কূটনীতির মাধ্যমে উভয়পক্ষের তরফে স্বীকৃত ভিত্তি তৈরি করার। আমরা আমেরিকার সঙ্গে কথা বলব সদর্থক মনোভাব নিয়ে।’

রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন ডলারের এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে আমেরিকার আপত্তি নিয়েও কথা হবে বলে জানা গিয়েছে। মার্কিন আইনে কোনও ব্যবস্থা এ ব্যাপারে আছে কি না তা জানতে চাইবে ভারত। পম্পেওকে স্পষ্ট করে ভারতের অবস্থান বুঝিয়ে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র চায় ভারত ওই ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা বাতিল করুক। তাদের আইন অনুযায়ী কোনো দেশই রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে কোনো বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।

এইচ১বি ইস্যুও এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। মার্কিন সূত্রে জানা যাচ্ছে, পম্পেও ভারতকে এই মর্মে নিশ্চয়তা দেবেন যে, ট্রাম্প প্রশাসন এব্যাপারে কিছু চাপিয়ে দেবে না।

দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক নিয়েও ভারতীয় নেতাদের সঙ্গে কথা বলবেন মাইক পম্পেও। পরে সন্ধ্যায় নয়াদিল্লিতে তিনি এ বিষয়ে বক্তব্য রাখবেন।

ভারত সফর শেষে পম্পেও জি-২০ শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাপানে যাবেন । নরেন্দ্র মোদিও ওই বৈঠকে যোগ দেবেন। সেখানে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা।

সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension