আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটা দীর্ঘমেয়াদি হবে বলে সতর্ক করে দিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উল্টো কথা। বুধবার তিনি এক সাক্ষাৎকারে বলেন, ইরানের সঙ্গে তার দেশের যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তাতে মার্কিন স্থলবাহিনী অংশ নেবে না। ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

ট্রাম্প বলেন, ‘আমি বলছি না পদাতকি সেনা যাবে। আমি এও বলছি না যে, সেখানে আমরা ১০ লাখ সেনা পাঠাব। তাই আমি বলছি , যুদ্ধ শুরু হলে তা বেশিদিন স্থায়ী হবে না।’

গত সপ্তাহে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেন। যদিও শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন। আর নিজের এই সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ইরানিদের খুব পছন্দ করি, আমি তাদেরকে হত্যা করতে চাইনি।’

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension