খেলা

পরপর দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ সাকিবের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরব আমিরাত সিরিজে নেই সাকিব আলা হাসান। কারণ এ মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কিন্তু এবারের সিপিএলে সাকিবের ব্যাট ছুঁয়ে একটি রানও আসেনি এখন পর্যন্ত। পর পর দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন তিনি। ট্রাইন্যাশন সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিবের ব্যাটিংয়ে এমন হাল দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশকে।

কেননা এশিয়া কাপেও উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি সাকিব। বিশ্বকাপের আগে ব্যাট হাতে সাকিব ফর্মে ফিরবেন কিনা সেই ভাবনা আসতেই পারে ভক্ত-অনুরাগী ও ক্রিকেটসংশ্লিষ্টদের মাঝে।

শুক্রবার ভোরে সেন্ট লুসিয়া কিংসকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে এ ম্যাচেও ‘গোল্ডেন ডাক’ মেরেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।

কিংসের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে গায়ানা। আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজের ২৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসে ওপেনিং জুটিতে ৭ ওভারেই ৮১ রান তোলে গায়ানা।

এর পর টানা দুই ওভারে ৩ উইকেট হারায় দল। এর মধ্যে সাকিবের উইকেটটিও ছিল।

অষ্টম ওভারের প্রথম বলেই ২৯ রানে ব্যাট করা চন্দরপল হেমরাজকে সাজঘরে ফেরান চেজ। পরের ওভারের প্রথম বলেই দল হারায় অর্ধশতক হাঁকানো গুরবাজকে।

আফগান ওপেনারের আউটের পর ব্যাট হাতে নামেন সাকিব। কিন্তু ঠিক আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটান। মার্ক ডেয়ালের করা ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই মিডল স্টাম্প উড়ে যায় সাকিবের। গোল্ডেন ডাকের গ্লানি নিয়েই সাজঘরে ফেরেন সাকিব।

এর আগের ম্যাচেও জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে চারে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হন সাকিব।

এদিন বল হাতেও খুব একটা সুবিধা করতে পারেননি এ বাঁহাতি স্পিনার। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট।

শুক্রবার খুব কম সময়ে ৩ উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ে গায়ানা। তবে দুই উইন্ডিজ তারকা শাই হোপ ও শিমরন হেটমায়ারের ৬৩ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। অধিনায়ক ৩৬ রান করে আউট হলেও ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন শাই হোপ।

ব্যাট হাতে শূন্য রানে ফিরলেও বল হাতে মোটামুটি সফল বলা যায় সাকিবকে।

এর আগে কিংসের ব্যাটিং ইনিংসে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এ স্পিন-অলরাউন্ডার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension