বাংলাদেশ

পি কে হালদারের দুই সহযোগী গ্রেপ্তার

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে দুদক।

গ্রেপ্তার দুজন হলেন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেসের (আইএলএফএসএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক।

গতকাল রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাঁদের গ্রেপ্তার করেন। রাতে তাঁদের রমনা থানায় রাখা হবে বলে জানা গেছে।

রোববার (২৪ জানুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে উজ্জ্বল কুমার নন্দী ও রাশেদুল হককে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উজ্জ্বল কুমার নন্দী ২০১০ সাল পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসির কম্পানি সচিব ছিলেন। ২০১৩ সালের অক্টোবরে তাকে এফএএস ফিন্যান্সের পরিচালক করেন পি কে হালদার। এরপর তাকে আনন কেমিক্যাল ও পিপলস লিজিংয়ের চেয়ারম্যান করা হয়। একই সঙ্গে উজ্জ্বল নন্দীকে নর্দান জুট, রহমান কেমিক্যাল ও ক্লিউইস্টন ফুডের চেয়ারম্যানের পদ দেন পি কে হালদার।

অন্যদিকে রাশেদুল হক মূলত পি কে হালদারের ডান হাত হিসেবে পরিচিত। ২০১০ সালে পি কে হালদার যখন রিলায়েন্স ফাইন্যান্সের এমডি ছিলেন, তখন রাশেদুল হক ওই প্রতিষ্ঠানের ডিএমডি ছিলেন। ২০১৫ সালে রাশেদুল ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি পদে যোগ দেন। এই পদে থাকা অবস্থায় তিনি যাচাই-বাছাই ছাড়াই প্রায় ৪০টি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিয়েছেন, যেগুলোর বেশীর ভাগ ক্ষেত্রে কোনও মর্টগেজ ছিল না।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension