আন্তর্জাতিক

পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের পর পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ শুক্রবার তাদের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষিদ্ধের এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভার ওপর নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা শেকরেবনেভার সন্তান তারা। পুতিনের দুই মেয়ে ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ে সের্গেইভনা ভিনোকুরোভার সম্পদ জব্দ করা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস এক বিবৃতিতে জানান, যখন রাশিয়ার অর্থনীতি নড়বড়ে অবস্থা ঠিক তখনই তাদের এ নিষেধাজ্ঞা। এর ফলে পুতিন ও দেশটির অভিজাত শ্রেণীর পরিবারকে শক্তভাবে আঘাত করবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এমন নিষেধাজ্ঞার সম্মুখীন কখনো হয়নি রাশিয়া।

বুধবার এ তিনজনের ওপর নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস। পুতিনের দুই মেয়ে ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা। এছাড়া রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়।

ইউক্রেনে রুশ হামলার পর থেকে অব্যাহত রয়েছে রাশিয়ার ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বেশ কিছু পশ্চিমা দেশের। পশ্চিমা মিত্ররা মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বেশ জোড়াল করেছে। এর মধ্যে দেশটির ধনকুব, অভিজাত শ্রেণীও রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension