
বাংলাদেশ
পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবক পল্টন থানা ছাত্রদলের সদস্য
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবক পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবককে শনাক্ত করা গেছে। দিয়াশলাই দিয়ে আগুন দেওয়া ওই যুবক পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহজালাল খন্দকার।
এসি মিশু বিশ্বাস জানান, ছবিতে স্পষ্ট দেখা যায় একজন দিয়াশলাই দিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করছিল এবং এ সময় গাড়ির উপরে উঠে আরেকজন লাফাচ্ছিল। তারা দুজনই ছাত্রদলের সদস্য।
তাদের এখনও গ্রেফতার করা যায় নি। ওই দুই যুবককে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান মিশু বিশ্বাস।



