ভারত

পূজায় মদপানে তিন যুবকের মৃত্যু

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন। তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইপুরের কৃষ্ণমোহন স্টেশনের রেলগেটের কাছে রানা এলাকায় রথীন গায়েনের বাড়িতে গত রোববার থেকে মনসা পূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার (১৫ মার্চ) ছিল তার শেষ দিন। সেই উপলক্ষে রথীনের বাড়িতে যায় তার ছয় বন্ধু। তারা একটা মুরগির ঘরের পাশে বসে মদ‍্যপান করছিল। হঠাৎ তাদের পানির প্রয়োজন হয়। সেই সময় মদ্যপ অবস্থায় এক যুবক পানি আনতে যায়। তাতেই বাঁধে বিপত্তি। পানির বোতল ভেবে ফর্মালিন নিয়ে যান তিনি। পানির মতো ঢেলে দেয় মদের গ্লাসে।

কিছু না বুঝেই সবাই খেয়ে নেয় সেই মদ। সঙ্গে সঙ্গে শুরু হয় গলা জ্বালা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আরও তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। সবাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহাকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়েই বারইপুর থানা আধিকারিক দেবকুমার বসু বিশাল টিম নিয়ে মহাকুমা হাসপাতালে ছুটে যান। এদিকে বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension