বাংলাদেশ

পূজা উদযাপনে সরকার সব ব্যবস্থা নিয়েছে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে। দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বড়লেখা উপজেলা ১৩৪টি এবং জুড়ী উপজেলার ৭২টি সার্বজনীন পূজামন্ডপে ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension