অর্থনীতি ও বাণিজ্যবাংলাদেশ

পেঁয়াজের দাম ভারতে কমলে দেশেও কমে আসবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় সেখান থেকে দেশে পেঁয়াজ কম আসায় দাম বেড়েছে। তিনি বলেন, আমদানি কম হওয়ার পাশাপাশি ভারতে পেঁয়াজের দাম বাড়ায় আমাদের দেশেও দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে। তবে বাজার মনিটরিং করা হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই ই-কমার্স প্রতিষ্ঠান ভালো করুক। তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার।’

মন্ত্রী বলেন, ‘ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না। দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকে জড়িত। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কম দামে পণ্য কেনার সময় তো সরকারকে জানায়নি। তাই সরকার এর দায় নেবে কেন?’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension