আন্তর্জাতিকপ্রধান খবর

প্যারিসে ৭০ দেশের নেতা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির স্মরণানুষ্ঠান উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে জড়ো হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনসহ বিশ্বের প্রায় ৭০টি দেশের নেতারা। প্রতিবছর ১১ নভেম্বর ‘আর্মিস্টিস ডে’ (১৯১৮ সালে এই দিনেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নিহত লাখো লাখো সেনাদের স্মরণ করা হয়।বিশ্ব নেতারা যুদ্ধবিরতির মাধ্যমে প্রথম মহাযুদ্ধের অবসান হয়েছিল তার শতবর্ষ উদযাপন ও ওই মহাযুদ্ধে নিহত সৈন্যদের স্মৃতির প্রতি সম্মান জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

১৯১৮ সালের ১১ নভেম্বর ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় পশ্চিম ইউরোপের রণাঙ্গনের কামানগুলো নীরব হয়ে গিয়েছিল। এর মাধ্যমে চার বছর ধরে চলা প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়। এ যুদ্ধে এক কোটি সেনা ও কয়েক মিলিয়ন বেসামরিকের মানুষের প্রাণহানি ঘটে।

১০০ বছর পর প্রেসিডেন্ট ম্যাকরন প্যারিসের ‘আর্ক দ্য ত্রিয়ুফের’ স্মৃতিস্তম্ভের নিচে দাঁড়িয়ে নিহত সেনা ও তাদের পরিবার-পরিজনদের প্রতি সম্মান জানিয়ে ভাষণ দেন। ১৮০৬ সালে সম্রাট নেপোলিয়নের তৈরি এই স্মৃতিস্তম্ভটিতে প্রথম বিশ্বযুদ্ধে নিহত অজ্ঞাত এক সেনাকে কবর দেয়া হয়েছিল।

এই অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বহু রাজা-রানি, রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর তারা সবাই এলিজে রাজপ্রাসাদে ম্যাকরনের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

১০০ বছর আগে প্যারিসের উত্তরে কমপিয়েনে বনে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন। শনিবার ওই একই জায়গায় এক অনুষ্ঠানে ম্যাকরন ও মের্কেল পরস্পরের হাত ধরে আবেগের এক বিরল প্রদর্শনী দেখিয়েছেন যা এর আগে দুটি বিশ্ব শক্তির নেতাদের মধ্যে আগে দেখা যায়নি।

১৯১৮ সালের ১১ নভেম্বর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রামাণিক বিবৃতি লিখেছিলেন সৈন্যরা। রবিবারের অনুষ্ঠানে একশ বছর আগে সৈন্যদের লেখা ওইসব বিবৃতি ফ্রেঞ্চ, ইংরেজি ও জার্মান ভাষায় পাঠ করে শোনায় আটটি হাইস্কুলের শিক্ষার্থীরা।

প্রথম বিশ্বযুদ্ধে বিশ্ব ইতিহাসের অন্যতম সবচেয়ে রক্তাক্ত লড়াই ছিল। এই যুদ্ধ ইউরোপের রাজনীতি ও মানচিত্র বদলে দিয়েছিল। যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও তা মাত্র দুই দশক টিকেছিল, এরপর নাৎসি জার্মানির উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল।

স্থানীয় সময় রবিবার বিকালে প্যারিস পিস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের স্বাগত জানান ম্যাকরন। এই ফোরাম শাসনপ্রক্রিয়া ও বহুপাক্ষিক নিরাপত্তা উদ্যোগের উন্নয়ন ও যেসব ভুলের কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল সে ধরনের ভুল এড়ানোর কৌশল উদ্ভাবনে কাজ করবে। ‘আমেরিকা ফার্স্ট’ জাতীয়তাবাদী নীতিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই ফোরামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এছাড়া প্যারিসে পুতিনের সঙ্গে বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তাদের মধ্যে চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে আর্জেন্টিনায় জি টোয়েন্টি সম্মেলনে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension