বাংলাদেশ

প্রণোদনা ও আর্থিক সহায়তা বরাদ্দের দাবীতে কিন্ডারগার্টেন সংগঠনগুলোর যৌথ সভা

করোনা মহামারীতে বিপর্যস্ত কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জন্য যথাক্রমে প্রণোদনা ও আর্থিক সহায়তা বরাদ্দের দাবী আদায়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রায় ২০টি সংগঠনের এক যৌথ সভা তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।

এই যৌথ সভার সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রণোদনা বা বিনা সুদে ঋণ ও প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীদের এককালিন আর্থিক সহায়তা প্রদানের দাবী আদায়ে তারা ঐক্যবদ্ধ।

দেশব্যাপী সক্রিয় প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিগণ এই যৌথ সভায় উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তারা প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কিন্ডারগার্টেন স্কুল ও শিক্ষকদের যৌক্তিক দাবীগুলো তুলে ধরবেন।

গণমাধ্যমের জন্য আজ বেলা ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের সিদ্ধান্তের আলোকে বক্তব্য উপস্থাপন করবেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension