প্রধান খবরবাংলাদেশ

প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পাচ্ছেন যারা

‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পাচ্ছেন জাতীয় অধ্যাপক, ভাষাবিজ্ঞানী ও নজরুল গবেষক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন, বাইরের দেশে নিজ দেশের ভাষার প্রচার-প্রসারে অবদান রাখার জন্য দেশের এবং দেশের বাইরের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বছরই প্রথম মাতৃভাষা পদক দিচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

ইনস্টিটিউটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র সংগ্রহ করেন।

রফিকুল ইসলাম ছাড়া এ পদক পাচ্ছেন মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতি নামের এক বেসরকারি সংগঠনের নির্বাহী পরিচালক।

দেশের মধ্যে এ দুজন ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং নৃগোষ্ঠীর ভাষা নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইনভিত্তিক উদ্যোগ অ্যাকটিভিজমো লেংকুয়াস এ সম্মাননা পাচ্ছে।

মুজিববর্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এরই অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি বিকেলের অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension