যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হতে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে ট্রাম্পের হুমকি

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির হয়ে প্রার্থী হতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই নির্বাচনে যেন দলীয় মনোনয়নের দৌড়ে না শামিল হন, সেজন্য দলের আরেক সম্ভাব্য প্রার্থী রন ডিস্যান্টিসকে রীতিমতো হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প সোমবার তার বিমানে অবস্থান করা সাংবাদিকদের বলেন, ‘স্যান্টিস নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করলে তার জন্য ভালো হবে না। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ফ্লোরিডার এই গভর্নর সম্পর্কে তার কাছে এমন কিছু তথ্য আছে, যেগুলো যথেষ্ট তৃপ্তিদায়ক হবে না’। তিনি বলেন, ‘আমি অন্যদের এমনকি তার স্ত্রীর চেয়েও সম্ভবত স্যান্টিস সম্পর্কে ভালো জানি।’

পেনসিলভানিয়ায় ট্রাম্পঘনিষ্ঠ মেহমেত ওজ সিনেটর পদে ডেমোক্র্যাট প্রার্থী জন ফিটারম্যানের কাছে হেরেছেন। পেনসিলভেনিয়ার এ হার সিনেটে রিপাবলিকানদের শক্ত অবস্থানকে নড়বড়ে করে দিয়েছে খানিকটা। জানা গেছে, মেলানিয়া ট্রাম্পই ওজকে সমর্থন দিতে বলেছিলেন। এজন্য ট্রাম্প তার স্ত্রীর ওপর ক্ষুব্ধ। আবার গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির জোস সাপিরোর কাছে হেরেছে রিপাবলিকান প্রার্থী ডাগ মাস্ট্রিয়ানো। অ্যারিজোনায় ট্রাম্প অনুসারী ক্যারি লেক ও ব্লেক মাস্টার্স পিছিয়ে আছেন। তবে এত হতাশার মধ্যে কিছুটা আশা জাগিয়েছেন ওহাইওর সিনেটর পদে রিপাবলিকান প্রার্থী জে ডি ভেনস। এখানে তিনি জিতেছেন।

মধ্যবর্তী নির্বাচনের ফল যা হতে যাচ্ছে তাতে ট্রাম্পের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত হওয়া উচিত হবে না বলে মনে করছেন ট্রাম্পের একসময়ের সহযোগী সারাহ ম্যাথিউস। তিনি বলেন, ‘ট্রাম্পের যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হওয়া উচিত হবে না সে বিষয়ে গত রাতেই সবচেয়ে বড় ইঙ্গিতটি পাওয়া গেছে বলে আমি মনে করি। তিনি অপেক্ষাকৃত কম যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়ায় যেসব আসনে রিপাবলিকানদের জয় প্রায় নিশ্চিত ছিল সেগুলোতেও হার হয়েছে।’— সিএনএন এবিসি নিউজ ও বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension