
ফরিদা ইয়াসমিনের মায়ের মৃত্যুতে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের শোক
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন মারা গেছেন।
জাহানারা হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)।
বুধবার রাতে বার্ধক্যজনিত রোগে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভা মা হিসেবে সম্মাননা পেয়েছেন।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সভাপতি লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বৃহস্পতিবার এক বিৃবতিতে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাহানারা হোসেন ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজনদের রেখে গেছেন। তিনি তার নয় ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তারা সবাই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
নিজ জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়েছে। ⛘



