যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের স্বাস্থ্যখাতে ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা বাইডেনের

ফিলিস্তিনের স্বাস্থ্যখাতে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শুক্রবার ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেমের অগাস্টা হাসপাতাল পরদর্শনে যান জো বাইডেন। সেখানেই উপস্থিত সাংবাদিকদের সামনে এই সহায়তার ঘোষণা দেন তিনি।

পূর্ব জেরুজালেমের বৃহত্তম হাসপাতাল অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতালসহ প্রধান ৬টি হাসপাতালের উন্নয়নবাবদ এই সহায়তা দেওয়া হবে।
হাসপাতালের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সম্বলিত হাসপাতাল হলো অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতাল। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে বসবাসকারী লোকজন ক্যান্সারের চিকিৎসা ও কিডনি জটিলতা সারাতে মূলত এই হাসপাতালটির ওপরই নির্ভর করেন।

২০১৮ সালের আগ পর্যন্ত প্রতি বছর ফিলিস্তিনকে স্বাস্থ্য সহায়তা বাবদ আড়াই কোটি ডলার দিত যুক্তরাষ্ট্র। জো বাইডেনের পূর্বসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ২০১৮ সালে এই সহায়তা বন্ধ করে দেয়।

আল-জাজিরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension