
ফের অনস্ক্রিনে জুটি বাধতে চলেছেন অভিষেক-প্রিয়াঙ্কা
রূপসী বাংলা ডেস্ক:ফের অনস্ক্রিনে আসতে চলেছে ৯ বছর আগের হিট জুটি অভিষেক-প্রিয়াঙ্কা। তবে এবার তাঁরা অভিনয় করবেন বাবা-মায়ের চরিত্রে। সূত্রের খবর, স্পেশাল চাইল্ডদের নিয়ে করা সোনালি বসুর পরবর্তী ছবিতে জায়রা ওয়াসিমের মা-বাবার চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন-প্রিয়াঙ্কা চোপড়া।
সূত্রের খবর, সোনালি বসুর এই ছবিটি একটি সত্য ঘটনার ওপর তৈরি। আয়েশা চৌধুরীর জীবন অবলম্বনে হবে তৈরি হবে ছবি। আয়েশার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জায়রাকে। আয়েশা তাঁর শারীরিক বাধা পেরিয়ে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, পরে বইও লেখেন। জন্মের সময়ই ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন আয়েশা। ১৩ বছর বয়সে তাঁর পালমোনারি ফাইব্রোসিস নামে এক অসুখ ধরা পড়ে। কিন্তু শারীরিক ভাবে এতগুলো অসুখে আক্রান্ত হয়েও লড়াই থামাননি আয়েশা। ২০১৫ সালে মাত্র আঠারো বছর বয়সে মৃত্যু হয় আয়েশার। জুন জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।



