খেলা

ফেসবুক লাইভে রোনালদোর ‘অভিষেক’ ম্যাচ

রূপসী বাংলা ডেস্ক:জুভেন্টাসের জার্সিতে রোনালদোর অভিষেক ম্যাচসহ আরও কয়েকটি ম্যাচ ফেসবুকে সরাসরি প্রচার করবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ইলেভেন স্পোর্টস।

তবে ফেসবুক লাইভে ‘ফ্রি’তে রোনালদোর খেলা দেখা গেলেও বাংলাদেশি দর্শকদের কোনো লাভ হচ্ছে না। হতাশার খবর হল লাইভ দেখা যাবে শুধু মাত্র যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে। ইলেভেন স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, লিগ কমিটি এবং ফেসবুকের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে।

দীর্ঘ ৯ বছর কাটিয়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। ২০২২ সাল পর্যন্ত জুভেন্টাসে থাকবেন তিনি। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন রিয়ালের সাবেক এই ফুটবলার।

জুভেন্টাসের প্রথম ম্যাচ ১৮ আগস্ট। সেই ম্যাচে সিআর সেভেনকে মাঠে দেখা যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension