
বন্দুকবাজের হামলায় বাড়ছে মৃতের সংখ্যা, আতঙ্ক
রূপসী বাংলা ডেস্ক:বন্দুকবাজের হামলায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে৷ জখম হয়েছেন আরও অনেকে৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে কানাডার ফ্রেডারিকটনে৷
একের পর এক ট্যুইট করে পুলিশ এই খবর জানিয়েছে৷ তবে হামলার কারণ স্পষ্ট নয়৷ ক’জন হামলার সঙ্গে জড়িত তাও জানা যায়নি৷ অন্ধকারে পুলিশও৷ ট্যুইট করে শুধু জানানো হয়েছে, পরিস্থিতি ভয়াবহ৷ অনেকে আহত হয়েছে৷ লড়াই এখনও অব্যাহত৷ কিছু জানা মাত্র খবর দেওয়া হবে৷
Please continue to avoid the area of Brookside Drive between Main and Ring Road. An incident has resulted in at least four people killed. More information will be available when we can confirm.
— Fredericton Police (@CityFredPolice) August 10, 2018
হামলাটি হয়েছে ব্রুকসাইড ড্রাইভ ও রিং রোডের মাঝে৷ পুলিশ ট্যুইট করে সেই জায়গা এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছে৷ এছাড়া স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে৷ মিডিয়ার কাছে একজন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ জোরে কিছু ফাটার শব্দ পান৷ যেন কোথাও বাজি ফাটানো হচ্ছে৷ পরে জানা যায়, গুলি চলছে৷
Fredericton Police are responding Brookside Drive area. The public is asked to avoid the area and stay in their homes with doors locked at this time for their safety.
— Fredericton Police (@CityFredPolice) August 10, 2018



