আঞ্চলিক

বরযাত্রী আসার আগেই বন্ধ হলো বিয়ে, কনের বাবার জরিমানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।

স্থানীয়রা জানান, উপজেলার চরফকিরা ইউনিয়নের ওই ছাত্রীর সঙ্গে জেলার মাইজদীর এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের সংবাদ পেয়ে বরপক্ষ কনের বাড়িতে না এসে পথ থেকে ফিরে গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, নিজের দোষ স্বীকার করে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না মর্মে মুচলেকা দেন কনের বাবা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension