বাংলাদেশ

বাংলাদেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৬

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৩০৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

বাংলাদেশে এটি করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

এ নিয়ে দেশে করোনায় মোট ৮৪ জনের মৃত্যু ও ২ হাজার ১৪৪ জন আক্রান্ত হলেন।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ৮জন। এ নিয়ে মোট ৬৬ জন করোনা রোগী সুস্থ হলেন।

শনিবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension