বাংলাদেশ

বাংলাদেশে থাকা ৭০০ বিদেশিকে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে অবস্থানরত ৭০০ বিদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও প্রায় ৭০০ বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। ক্রাইম কন্ট্রোলে (অপরাধ নিয়ন্ত্রণে) এদের ফেরাতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সরকার যোগাযোগ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের ভিসার মেয়াদও শেষ। তাই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

গণমাধ্যমের খবর অনুযায়ী ফুটবলার, গার্মেন্টস্‌ ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটক হিসেবে বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসে। ভিসার মেয়াদ শেষ হলেও তারা নিজ দেশে ফিরে যায় নি। এমনকি ভিসা নবায়নও করে নি। এরপর তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বহু বিদেশি গ্রেফতার হচ্ছেন। বিশেষ করে নাইজেরিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ অফ্রিকার কয়েকটি দেশের নাগরিক আছেন এই অপরাধ কর্মকাণ্ডে। অপরাধে জড়িতদের প্রায় সবাই অবৈধভাবে এ দেশে বসবাস করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি দেশের নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও তারা বাংলাদেশে অবস্থান করছেন। এ রকম বিদেশি রয়েছেন প্রায় ৭০০ জন। এ মধ্যে কয়েকটি দেশ উল্লেখযোগ্য, ইভেন মিয়ানমারও রয়েছে। আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করছি, তাদের ফিরিয়ে নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, অ্যাম্বাসিগুলো যদি কোনও উৎসাহ না দেখায় তাহলে আমরা আমাদের দেশে ক্রাইম কন্ট্রোলের জন্য, এ বিদেশিরা যারা ক্রাইম করছে সেগুলো কন্ট্রোল করার জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension