বাংলাদেশ

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর মঙ্গলবার

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল সোমবার (২ মে) ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে না। সে হিসেবে মঙ্গলবার (৩ মে) দেশজুড়ে উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

রোববার (১ মে) সন্ধ্যা ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভা শেষে তিনি জানান, ১৪৪৩ হিজরিতে দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামী মঙ্গলবার (৩ মে) দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে দেশে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)।

ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension