প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশ জুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৫২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

রোববার (১২ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি ছাড়াও পুলিশ ও আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় সহিংসতা রোধে পর্যাপ্ত পরিমাণে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

এদিকে রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেড়েছে ঢাকাতে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত অনেক গাড়ি দেখা গেছে। এছাড়া চলাচল করছে দূরপাল্লার বাস ও।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension