জাতিসংঘ
বাংলাদেশ টিকা উৎপাদনে প্রযুক্তি ভাগ করে নেয়ার আহ্বান জানালো
টিকা উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর সাথে প্রযুক্তি ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
তিনি বলেন, ‘টিকা উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর সাথে প্রযুক্তি ভাগ করে নিলে উৎপাদন ও বিতরণ পর্যায়ে বিশাল সক্ষমতা সৃষ্টি হবে, যা টিকা সমতা নিশ্চিত করতে পারবে।’
জাতিসঙ্ঘ সদরদফতরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির সাধারণ বিতর্কে রাষ্ট্রদূত ফাতিমা এসব কথা বলেন।



