যুক্তরাষ্ট্র

বাইডেনের ভাবনা জানালেন মার্কিন কর্মকর্তা

ইসরাইলকে সতর্ক করে হোয়াইট হাউস জানায়, ইরানে কোনো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। কর্মকর্তারা বলেছেন, সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানানোর জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সতর্কতার সঙ্গে কৌশলগত পরিকল্পনা করতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলার পর বাইডেন এই পরামর্শ দেন।

ওই কর্মকর্তা আরও বলেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলের হামলায় দেশটির জ্যেষ্ঠ সেনা কমান্ডাররা নিহত হয়েছেন। বাইডেন প্রশাসন মনে করে এর পাল্টা হামলা ইসরাইল ভালোভাবেই সামাল দিতে পেরেছে।

ইসরাইল জানায়, ইরানের ছোড়া ৯৯ শতাংশ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে তারা। মার্কিন কর্মকর্তারা ইরানের সেনাবাহিনীর তুলনায় এটিকে ইসরাইলি সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের নিদর্শন হিসেবে দেখছেন।

ইরানের হামলার পরপরই বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে ফোনে কথা হয়। ওই ফোনালাপে দুই নেতা ধীরগতিতে অগ্রসর হওয়ার কথা বলেন।

ইরানকে পাল্টা জবাব দেওয়া নিয়ে হোয়াইট হাউস সতর্ক করেছে কিনা- সেই বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেছেন, এটি ইসরাইলের হিসাব-নিকাশের ওপর নির্ভর করবে।

যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলে দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কারবি বলেছেন, বড় ধরনের সংঘাত যুক্তরাষ্ট্র এড়াতে চায়। ইসরাইলকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কূটনৈতিক মাধ্যমে ইরানকেও একই বার্তা দেওয়া হয়েছে।

কারবি ও হোয়াইট হাউসের ওই কর্মকর্তা দুজনেই বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন দেবে। তবে ইসরাইল পাল্টা কোনো জবাব দিতে চাইলে তাতে অংশ নেবে না।

গতকাল শনিবার রাতে ইসরাইলের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির ভাষ্য, ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। ইসরাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার কথা বলেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension