যুক্তরাষ্ট্র

বাইডেন সরকারের আমলে অভিবাসন কেন্দ্রের প্রথম ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসী শিশুদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আটককেন্দ্র তৈরি করেন। প্রথমবারের মতো এই আটককেন্দ্রের ভেতরের পরিস্থিতির ছবি প্রকাশ করা হয়েছে। আর এই ছবি প্রকাশ করেছেন টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হেনরি কুয়েলার। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার (২২ মার্চ) প্রকাশিত ছবিতে দেখা গেছে, সেখানে অভিবাসী শিশুরা গাদাগাদি করে আছে। জায়গার অভাবে তাদের মেঝেতে ঘুমোতে হচ্ছে। পাশাপাশি শিশুরা পাতলা কম্বল ব্যবহার করছে।

ছবি প্রকাশ করার পরই বাইডেন প্রশাসন জানিয়েছে, টেক্সাসের এই আটককেন্দ্রের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

এই বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানান, সামনের দিনগুলোতে বাড়তি সুবিধা প্রদান করার জন্য মার্কিন সরকার কাজ করছে। তাদের বসবাসের আরও বাড়তি সুবিধা দেওয়া হবে। এ ছাড়া শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা লাভের সুবিধা ও আইনি সহায়তা দেওয়া হবে।

তবে সমালোচকেরা বলছেন, জো বাইডেনের নতুন নীতির কারণেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ছে। ক্ষমতা গ্রহণের পর বাইডেন প্রশাসন অবৈধভাবে প্রবেশকারীদের ওপর থেকে কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তের কাছে ডোনা শহরে এই আটককেন্দ্রের অবস্থান। এটি পরিচালিত হয় সরকার দ্বারা। এই আটককেন্দ্রে প্রায় এক হাজার মানুষ থাকেন। প্রকাশিত ছবিতে এটাই দেখানো হয়েছে যে বাইডেন প্রশাসন কীভাবে এগুলো পরিচালনা করছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension