আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা, আহত ৩

ইরাকের রাজধানী বাগদাদের নিরাপত্তা সুরক্ষিত গ্রিন জোনে রকেট হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় সেখানে অবস্থিত একটি স্কুলে একটি রকেট আর মার্কিন দূতাবাস চত্বরে দু’টি রকেট আঘাত হানে।

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নবনিযুক্ত পার্লামেন্ট স্পিকারকে শীর্ষ আদালত বরখাস্ত করার পর এ হামলার ঘটনা ঘটলো।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকের উচ্চ পদস্থ সরকারি এক কর্মকর্তা বলেন, ‘গ্রিন জোন লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়।’

এ সব রকেটের মধ্যে দু’টি মার্কিন দূতাবাস চত্বরে এবং অপরটি পার্শ্ববর্তী একটি স্কুলে আঘাত হানে। এতে এক নারী, এক বালিকা ও এক কিশোর আহত হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে।

এসব হামলার ক্ষেত্রে দায়িত্ব স্বীকারের ঘটনা একেবারে বিরল হলেও বরাবরই ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করা হয়।

এদিকে মার্কিন দূতাবাস ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে এ রকেট হামলার নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ হামলা ‘ইরাকের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ধ্বংস এবং আন্তর্জাতিক সম্পর্ক বানচালে চালানো সন্ত্রাসী গ্রুপের প্রচেষ্টার অংশ।’

তবে এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension