প্রধান খবরভারত

বামেদের ডাকা ভারতবন্ধে থাকছে না ফরোয়ার্ড ব্লক

রূপসী বাংলা ডেস্ক: সেপ্টেম্বরের ১০ তারিখ বামেদের ডাকা ভারত বন্ধে নৈতিক সমর্থন থাকলেও রাস্তায় নামবে না ফরোয়ার্ড ব্লক। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

মোদি সরকারের জনবিরোধী নীতি, পেট্রোল, ডিজেল সহ একাধিক পণ্যের মূল্যবৃদ্ধি এবং রাফায়েল দুর্নীতির বিরোধীতা করে ১০ তারিখে সারা ভারত বন্ধের ডাক দিয়েছে বাম সংগঠনগুলি। কংগ্রেসও এই বনধকে নৈতিক সমর্থন জানিয়ে রাস্তায় নামবে৷

সমর্থন জানালেও এই বনধে সফল করার কর্মসূচীতে থাকছে না ফরোয়ার্ড ব্লক। শুক্রবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের নেতৃত্বকেই দুষেছে ফরোয়ার্ড ব্লক। নরেন বলেন, “ছটি বাম দল নিয়ে গঠিত কেন্দ্রীয় বামফ্রন্ট কমিটি বিষয়টি আমাদের জানানোর প্রয়োজন মনে করেননি। এমনকি আজকের সংবাদ মাধ্যমে বন্ধ ডাকা দলের লিস্টে ৬টির বদলে পাঁচটি বামদলের নাম বেরিয়েছে। এতেই পরিষ্কার হয়ে যায় সব কিছু। আমরা রাস্তায় নামছি না। তবে যে বিষয় নিয়ে বনধ, তাতে সবারই সমর্থন করা উচিৎ। আমরাও এই বনধ সমর্থন করি।”

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension