বাংলাদেশ

বিএনপি প্রার্থীর পরাজয় নিশ্চিত: হানিফ

রূপসী বাংলা ডেস্ক:আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি প্রার্থীর পরাজয় নিশ্চিত। কারণ বিএনপির প্রার্থী খুলনায় কোন উন্নয়ন কর্মকাণ্ড করেনি। পক্ষান্তরে আওয়ামীলীগের প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান।’

মঙ্গলবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় বেগম খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখার অভিযোগ নিয়ে হানিফ বলেন, ‘খালেদা জিয়ার মত দূর্নীতিবাজ সন্ত্রাসের নেত্রীকে রাজনীতির বাইরে রেখে আওয়ামীলীগের কোন লাভ নেই। বরং বেগম জিয়া তার অপকর্মের জন্য জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আর তাদের আন্দোলনের হুমকি সম্পর্কে ও আন্দোলন করার ক্ষমতা সম্পর্কে এখন জনগনও জানে। বিএনপি এখন কাগজের বাঘ, তাদের হুমকি শুধু কাগজে কলমে।’

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাজি রবিউল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামালীগের তথ্য গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension