প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিকেলে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

রূপসী বাংলা নিউজ ডেস্ক: আজ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। শরিবার বিকেল ৫ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল জানান, আজ বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবেন স্থায়ী কমিটির সদস্যরা।

বৈঠকে বিএনপির নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, সাবেক ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের আন্দোলন এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সর্বশেষ গত শনিবার বিএনপির স্থায়ী কমিটিে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension