প্রধান খবরবাংলাদেশ

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৫৮০ যাত্রীর জরিমানা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৫৮০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ের পাকশী বিভাগের আওতায় ছয়টি ট্রেনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। আদায়কৃত অর্থের পরিমাণ ২ লাখ ২৩ হাজার টাকা।

কর্তৃপক্ষ জানান, রাজশাহীতে কয়েকটি আন্তঃনগর ট্রেনে পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা আদায় করা হয়।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম জানান, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। বিনা টিকিটে কোনো যাত্রী ট্রেনে ভ্রমণ করলে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রুটের ঢাকাগামী যাত্রীবাহী ছয়টি ট্রেনে এ অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন জানান, ঈশ্বরদী রেলওয়ে বাইপাস স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বিভিন্ন রুটের যাত্রীবাহী ট্রেনগুলোতে এ অভিযান চালানো হয়।

ট্রেনগুলো হলো- ৭৫৩-৫৪ সিল্কসিটি এক্সপ্রেস, ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস, ৭০৫ নম্বর একতা এক্সপ্রেস, ৭৭৬ নম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস, ৭৫৭ দ্রুতযান এক্সপেস, ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস।

ভ্রাম্যমাণ আদালতে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিআই) সাজেদুল ইসলাম বাবু, সিনিয়র ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আবদুল হালিম, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আবদুল আলিম বিশ্বাস মিঠু, গৌড় চন্দ্র সিং, মেহেদী হাসান, বরকতউল্লাহ আলামিন প্রমুখ।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন মিডিয়াকে জানান, ঢাকাগামী ছয়টি ট্রেনের ৫৮০ যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং জরিমানা বাবদ ৭০ হাজার টাকা মিলিয়ে মোট আদায় ২ লাখ ২৩ হাজার টাকা। এছাড়াও রাজশাহী স্টেশনে ব্লক চেকিং করে ৩৫০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে ৯০ হাজার টাকা।

 

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension