আন্তর্জাতিক

বিনা বেতনে পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জারদারি

পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বিনা বেতনে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) রাষ্ট্রপতির কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। খবর এনডিটিভি।

এনটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি জারদারি সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাষ্ট্রপতির বেতন নেবেন না, পাকিস্তানের রাষ্ট্রপতির সচিবালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

গত ৯ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন।

আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension