প্রধান খবরভারত

বিরোধী মতপ্রকাশের নামে পক্ষপাতিত্ব, মোদীকে পালটা চিঠি ৫১ বিদ্বজনের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বিদ্বজনেরা৷ এবার আগের ৪৯ জন নন৷ নতুন করে ৬১ জন বিশিষ্ট নাগরিক এই চিঠি দিয়েছেন৷ চিঠির বিষয় অবশ্যই গণপিটুনির হার বৃদ্ধি ও রাজনৈতিক হিংসার ঘটনার বিরোধিতা৷ তাঁদের মতে এর আগে যে ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি গণপিটুনি নিয়ে চিঠি দিয়েছিলেন, তাঁদের পক্ষপাতিত্ব দেখে রীতিমত অবাক তাঁরা৷

শুক্রবার প্রধানমন্ত্রীকে দেওয়া এই চিঠিতে সই করেন সিবিএফসি প্রধান প্রসূন যোশী, বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াত, চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর ও বিবেক অগ্নিহোত্রী, শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও রাজ্যসভার সাংসদ সোনাল মানসিং৷তাঁরা বলেন বিরোধী মতপ্রকাশের নামে কার্যত পক্ষপাতিত্ব করেছেন তাঁরা৷ প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে আগের চিঠিতে অসত্য ভাষণ করা হয়েছে৷

শুক্রবার দেওয়া চিঠিতে এই বিজেপিপন্থী বিদ্বজনেরা লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার প্রকাশ্যে গণপিটুনি ও রাজনৈতিক হিংসার বিষয়ে সরব হয়েছেন৷ আগের চিঠিতে বিদ্বজনেরা এই ঘটনাগুলির ভুল ব্যাখ্যা করেছেন বলে দাবি করেন প্রসূন যোশীরা৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বা যারা কলম ধরেছেন, তাঁরা তখন কোথায় ছিলেন, যখন মাওবাদীরা সন্ত্রাস চালায়? প্রশ্ন তোলা হয়েছে শুক্রবারের চিঠিতে৷

বলা হয়েছে, এই সব বিদ্বজনেরা তখন চুপ থাকেন, যখন কাশ্মীরে সন্ত্রাস হয়, স্কুল জ্বলে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা মাথাচাড়া দিয়ে ওঠে৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension