যুক্তরাষ্ট্র

বিশেষ ক্ষমতায় ইসরাইলকে ১৪ হাজার ‘ট্যাংক শেল’ দিচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্র প্রায় ১৪ হাজার ট্যাংক শেল ইসরাইলের কাছে বিক্রি করতে যাচ্ছে। তবে কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের আলোচনা-পর্যালোচনা করেনি দেশটির সরকার।
শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

ইসরাইলের কাছে ১০৬ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে এসব ট্যাংক শেল।

সাধারণত কোনো দেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বা গোলাবারুদ বিক্রি করার আগে, তা কংগ্রেস পর্যালোচনা করে। এ পর্যালোচনার জন্য ২০ দিন সময় নেয় কংগ্রেস। তবে এই ১৪ হাজার ট্যাংক শেল দেওয়ার জন্য তা না করে নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করেছেন বাইডেন।

গাজায় অভিযানরত দখলদার ইসরাইলি বাহিনী এসব গোলা ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করবে। মূলত এসব গোলা বড় প্যাকেজের একটি অংশ।

৫০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ওই প্যাকেজের আওতায় যুক্তরাষ্ট্র সরকার ইসরাইলের মেরকাভা ট্যাংকের জন্য ৪৫ হাজার গোলা দেবে, যা গাজায় চলমান অভিযানে ব্যবহার করবে ইসরাইল।

হামাস কর্তৃক গত ৭ অক্টোবর ইসরাইলে হামলার প্রতিশোধ নিতে গাজায় অভিযান শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। চলমান এই অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহত হয়েছেন ৪৮ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।

প্রসঙ্গত, শুক্রবার গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে যুদ্ধবিরতির ওই প্রস্তাব আটকে গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension