খেলাপ্রধান খবর

বিশ্বকাপে ভারত-বাংলাদেশ পরিসংখ্যান

রূপসী বাংলা নিউজ ডেস্ক: ইংল্যান্ডের কাছে হারের মাঠে বেঙ্গল টাইগার্সের বিরুদ্ধে মাঠে নামছে বিরাটবাহিনী৷ মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে জিততে না-পারলে কপালে দুঃখ রয়েছে বিরাটদের৷ সেমিফাইনালে যেতে শেষ দু’ম্যাচে অন্তত এক পয়েন্ট পেতে হবে কোহলিদের৷

বিশ্বকাপে ভারত-বাংলাদেশ লড়াইয়ের ইতিহাস বেশি পুরনো নয়৷ ১৯৯৯-এ বিশ্বকাপ অভিষেক হলেও ভারত-বাংলাদেশ সাক্ষাত হয়েছিল ২০০৭ ক্যারিবিয়ান বিশ্বকাপে৷ এ পর্যন্ত তিনবারের সাক্ষাতে দু’বার জিতেছে ভারত আর একবার জিতেছে বাংলাদেশ৷ অর্থাৎ এ পর্যন্ত বাংলাদেশ পাঁচটি বিশ্বকাপ খেললেও ভারতের সঙ্গে তাদের দেখা হয়েছে তিনবার৷ ১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপে মুখোমুখি হয়নি এই দুই প্রতিবেশী দেশ৷

২০০৭-এ ভারতকে হারিয়ে ক্যারিবিয়ান বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ৷ স্পোর্ট অফ স্পেনে রাহুল দ্রাবিড়ের ভারতকে পাঁচ উইকেট হারায় বাংলদেশ৷ এই হারই ক্যারিবিয়ান বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডের বিদায়ের পথ তৈরি করে টিম ইন্ডিয়া৷ বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত৷ আর গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ৷

২০১১ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মীরপুরে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ৷ প্রথম ম্যাচে বাংলাদেশকে দুরমুশ করে ক্যারিবিয়ান বিশ্বকাপে হারের বদলা নিয়েছিল ‘মেন ইন ব্লু’৷ বীরেন্দ্র সেহওয়াগের ১৭৫ রানের দুরন্ত ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩৭০ রান তুলেছিল বাংলাদেশ৷ রান তাড়া করে ৯ উইকেটে ২৮৩ রান তুলেছিল বেঙ্গল টাইগার্স৷

অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৫ বিশ্বকাপেও ভারতের কাছে পর্যুদস্ত হয় বাংলাদেশ৷ বিশ্বকাপে প্রথমবার নক-আউটে মুখোমুখি হয়েছিল প্রতিবেশী এই দুই দেশ৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বোলারদের পিটিয়ে ৩০২ রান তুলেছিল ভারত৷ রান তাড়া করতে নেমে ৪৫ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ৷ অর্থাৎ শেষবার বেঙ্গল টাইগার্সকে ১০৯ রান হারিয়েছিল টিম ইন্ডিয়া৷

২০১৯ বিশ্বকাপ হচ্ছে রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে৷ ফলে লিগে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলছে৷ মঙ্গলবার এজবাস্টনে ভারতের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বাংলাদেশ৷ এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে মাশরাফি মোর্তাজার দল৷ আর ভারতকে হারাতে পারলে এবং লিগে তাদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শেষে চারে ওঠার ক্ষীণ আশা থাকবে বেঙ্গল টাইগার্সের৷

তবে চলতি বিশ্বকাপে লিগে মুখোমুখি হওয়ার আগে ওয়ার্ম-আপ ম্যাচে সাক্ষাত হয়ে ভারত ও বাংলাদেশের৷ কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বেঙ্গল টাইগার্সকে ৯৫ রানে হারায় বিরাটবাহিনী৷ প্রথম ব্যটিং করে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরিতে ৩৫৯ রান তুলেছিল ভারত৷ রান তাড়া করতে নেমে ২৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension